নন্দীগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
নন্দীগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নানা আয়োজনের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতি.দা.) মাহবুবুল হোসেনের সভাপতিত্বে ও সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের প্রভাষক জাকারিয়া লিটনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভীন, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পাঠান আলহাজ্ব সমশের আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, আঁচলতা সম্মিলিত সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুর রহমান, নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম ও দোলা সিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Ads