প্রেমিক বেয়াইয়ের ধর্ষণে প্রমিকা বেয়াইনের মৃত্যু, ধর্ষক কারাগারে

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
প্রেমিক বেয়াইয়ের ধর্ষণে প্রমিকা বেয়াইনের মৃত্যু, ধর্ষক কারাগারে

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিক বেয়াইয়ের কয়েক দফায় ধর্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার প্রেমিকা বেয়াইন। এরপর ধর্ষক প্রেমিক বেয়াই শান্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্ৰেপ্তারকৃত শান্ত পাল (২৭) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া এলাকার বাসিন্দা।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শান্ত দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার সফিপুর আহমদ নগর এলাকার রাজ্জাক মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত তিন বছর ধরে ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকার তরুণী ও তার বড় ভাইয়ের শ্যালিকার সঙ্গে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন শান্ত।

এর জেরে তিনি ওই তরুণী বেয়াইনকে তার ভাড়া বাসায় আসতে বলেন। এরপর রবিবার সকালে ওই তরুণী কোচিংয়ে যাওয়ার কথা বলে তার নিজ বাড়ি ময়মনসিংহের ভালুকা থেকে বের হন। পরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় প্রেমিক বেয়াই শান্তর ভাড়া বাসায় উঠেন।

অভিযোগ উঠেছে, ওই ভাড়া বাসায় প্রেমিকা বেয়াইনকে কৌশলে ধর্ষণ করেন প্রমিক বেয়াই শান্ত। তার কয়েক দফায় ধর্ষণে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন তরুণী।পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান শান্ত। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর ধর্ষক শান্ত নিজেই মোবাইল ফোনে বিষয়টি নিহত তরুণীর পরিবারকে জানিয়ে দেন। এরপর ওইদিন রাতেই নিহত তরুণীর লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি ভালুকায় চলে যান।

নিহতের লাশ তাদের গ্ৰামের বাড়ি পৌঁছলে ধর্ষক শান্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্বজন ও এলাকাবাসী। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায় ভালুকা থানা পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন একাধিক বার ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

এরপর ভালুকা থানা পুলিশ ধর্ষক শান্তকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত সোমবার রাতে কালিয়াকৈর থানায় একটি একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন। এরপর মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্ৰেপ্তারকৃত শান্তকে গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হলে গ্ৰেপ্তারকৃত শান্তকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Ads