ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজে সমাবেশ নিষিদ্ধ, সড়কে ছাত্রশিবিরের নবীনবরণ

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজে সমাবেশ নিষিদ্ধ, সড়কে ছাত্রশিবিরের নবীনবরণ

ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কে.সি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ, রাজনৈতিক কর্মকা- ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

এ সময় ক্যাম্পাসের তালাবদ্ধ ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তবে বৃহস্পতিবার সকালে কলেজের মূল ফটকের বাইরে ট্রাকের ওপর ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করে প্রতীকী নবীনবরণ ও প্রতিবাদ সমাবেশ করে কলেজ শাখা ছাত্রশিবির।

উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আযম মোঃ আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। এতে জামায়াত নেতারা বক্তব্য দেন এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।

পরে শহরের একটি কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের উপহারসামগ্রী বিতরণ করা হয়। এর আগে বুধবার কেসি কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তার স্বার্থে ক্লাস ও রাজনৈতিক কর্মকা- স্থগিতের কথা জানানো হয়।

Ads