দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা , বিজিবি’র বাধা

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা , বিজিবি’র বাধা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির বাধা ও জোরালো প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৫৩/৯-এস পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের একটি টহল দল অজ্ঞাতপরিচয়ে চার ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

Ads