কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ।

পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও সকল অফিসারকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় আরোও ‍উপস্থিত ছিলেন, ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),কুষ্টিয়া, প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া, মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার , সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া, ডিআইও(১),ডিএসবি, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, সকল থানা, কুষ্টিয়া, ওসি ডিবি, কুষ্টিয়া, ইনচার্জ, সাইবার ক্রাইম ইউনিট, টিআই(প্রশাসন), কুষ্টিয়া, ইনচার্জ, কোর্ট কুষ্টিয়া সহ জেলা পুলিশের সকল অফিসারবৃন্দ।

 

Ads