পীরগঞ্জে ট্রাক ড্রাইভারের লাশ ঝুলছিল গাছে

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
পীরগঞ্জে ট্রাক ড্রাইভারের লাশ ঝুলছিল গাছে

রংপুরের পীরগঞ্জে একটি কাঁঠালগাছ থেকে এক ট্রাক ড্রাইভারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্যাহ্পুর গ্রামের পূর্বপাড়া বিলের ধারের কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে ফারুক মিয়া (৩০)’র লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে এলাকাবাসী কাঁঠালগাছে মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে থানায় নিয়ে আসে।

পীরগঞ্জ থানার ওসি নজমূল হক জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

Ads