রৌমারীতে বাংলাদেশ প্রেসক্লাবের চতুর্থতম প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি(কুড়িগ্রাম) ঃ
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
রৌমারীতে বাংলাদেশ প্রেসক্লাবের চতুর্থতম প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠিত

কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব,রৌমারী উপজেলা শাখার আয়োজনে গতকাল রবিবার সকাল ১১ টার দিকে অস্থায়ী কার্যালয়ে সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়।

বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বাংলাদেশ প্রেসক্লাব, রৌমারী উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মোমেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, বীরমুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, সাবেক অধ্যক্ষ মো. হায়দার আলী, যুগ্ন আহাবায়ক মো. নুর আলম খান হিরো, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, সাংবাদিক মিজানুর রহমান মিনু ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মো. বকুল হোসেন ঠিকাদারসহ রৌমারী ও রাজিবপুর উপজেলার সকল সাংবাদিক বৃন্দ।

Ads