১৫ বছরে পদার্পণ জিনিউজবিডি২৪ ডটকম

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
১৫ বছরে পদার্পণ জিনিউজবিডি২৪ ডটকম

২০১১ সালের ১৪ই অক্টোবর মাত্র ৪ জন কর্মী নিয়ে যে হাঁটি হাঁটি পা পা পথচলা শুরু হয়েছিল, তা আজ ২০২৬ সালের এই দিনে একটি পূর্ণাঙ্গ ও সফল ১৫ বছরে পদার্পণ করল।

জিনিউজবিডি২৪ ডটকম (gnewsbd24.com)-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুরো টিম এবং এর চারজন সাহসী স্বপ্নদ্রষ্টা সংবাদ কর্মীর জন্য রইলো আন্তরিক অভিনন্দন!

জিনিউজবিডি২৪ ডটকম-এর আগামী দিনগুলোর পথচলা আরও সাফল্যমণ্ডিত ও সমৃদ্ধ হোক—এই শুভকামনা রইল!

“সত্য এবং সততা”-কে পুঁজি করে যারা বিগত ১৫টি বছর ধরে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন, তারা আসলেই প্রশংসার দাবিদার।

বিশেষ করে মফস্বলের সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। তৃণমূল পর্যায় থেকে জীবনের ঝুঁকি নিয়ে, নানামুখী সীমাবদ্ধতার মাঝেও ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে তারা যেভাবে সত্য সংবাদ তুলে আনেন, তা যেকোনো সংবাদমাধ্যমের মূল চালিকাশক্তি। ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্তের সকল সংবাদকর্মীদের এই যৌথ মেধা ও শ্রমই আজ জিনিউজবিডি২৪ ডটকম-কে এই গৌরবময় অবস্থানে নিয়ে এসেছে।

Ads