নওগাঁর আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চুরির অভিযোগে গ্রেপ্তার ২

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
নওগাঁর আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চুরির অভিযোগে গ্রেপ্তার ২

নওগাঁর আত্রাইয়ে পুলিশ সুপারের নির্দেশনায় থানা পুলিশের অভিযানে চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোর চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ১৪ বছর বয়সী এক শিশুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (১৪ অক্টোবর) আত্রাই বাজারে ডিউটি করার সময় মোটরসাইকেলটি চুরি করে পালানোর মুহূর্তে পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় আবু বক্কর সিদ্দিক (১৪) নামের ওই শিশুকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে তার সহযোগী সাদিকুল ইসলাম সাজু (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক আত্রাই উপজেলার দারিয়াগাথী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও সাদিকুল ইসলাম সাজু রাজশাহীর বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের বাবু মণ্ডলের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
এ ঘটনায় আত্রাই থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলা নম্বর ৯, ধারা দণ্ডবিধির ৩৭৯/৪১১। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়ে।

 

Ads