কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানি

কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে কাঙ্গা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ জন।

কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে কাঙ্গা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ জন।

গতকাল রোববার রাজধানী নাইরোবির সঙ্গে উপকূলীয় শহর মোম্বাসাকে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পশ্চিম কেনিয়ায় এক যাজকের শেষকৃত্য শেষে যাত্রীরা বাসটিতে করে বাড়ি ফিরছিলেন। আর ট্রাকটি বহন করছিল সিমেন্ট। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

মাত্র তিন সপ্তাহ আগে একই মহাসড়কে আরেকটি দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়। সেই ঘটনার পর সড়কে নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল সরকার।সূত্র: আল–জাজিরা।

Ads