৭ এপিবিএন, সিলেট-এর মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

শহীদ আহমদ খান, সিলেট প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
৭ এপিবিএন, সিলেট-এর মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট-এর মাসিক কল্যাণ ও অপরাধ সভা ব্যাটালিয়ন সদরদপ্তর, লালাবাজার, সিলেট-এর ড্রিলশেডে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ৭ এপিবিএন, সিলেট-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এ আর এম আলিফ মহোদয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন (অতিরিক্ত পুলিশ সুপার) জনাব সুভাশীষ ধর।
‎
‎এছাড়াও খাগড়াছড়ি ক্যাম্প থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন খাগড়াছড়ি ক্যাম্প ইনচার্জ। অত্র ব্যাটালিয়ান থেকে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমিন খান রিজভী’সহ সকল পুলিশ পরিদর্শকগণ। মাসিক কল্যাণ ও অপরাধ সভায় বিএন, সদর অনলাইনে মাধ্যমে খাগড়াছড়ি ক্যাম্প এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প, সিলেট হতে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ সরাসরি এবং অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন।
‎
‎সভাপতি মহোদয় ৭ এপিবিএন সিলেট কর্তৃক উদ্ধারকৃত প্রথম আলো পত্রিকার সাংবাদিক এর ০১ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ান আইন, ২০২৬ এর বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করেন এবং অধিনায়ক মহোদয় উত্তম কাজের জন্য পুরস্কৃত করেন। সকল অফিসার ফোর্সদের প্রতি পালনের জন্য বলা হয়।

ফোর্সের নিকট থেকে বিভিন্ন সমস্যা, প্রস্তাব ও মতামত গ্রহণ করেন। এর মধ্যে কিছু বিষয় তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করেন এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
‎
‎সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে দেশপ্রেম, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে, মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

Ads