আমতলীতে ৪ হাজার ৭শ’ পিচ ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

আব্দুল্লাহ আল নোমান, আমতলী প্রতিনিধি(বরগুনা)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
আমতলীতে ৪ হাজার ৭শ’ পিচ ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

আমতলীর কুকুয়া ইউনিয়নের পূর্বচুনাখালী গ্রাম থেকে সোমবার গভীর রাতে ৪ হাজার ৭শ’ পিচ ইয়াবাসহ সেলিম প্যাদা (৫৫) ও তার স্ত্রী কহিনুর বেগম (৪০) কে আটক করেছে বরগুনার ডিবি পুলিশ। থানায় মামলার পর তাদেরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

বরগুনার ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদেররর ভিত্তিতে সোমবার গভীর রাতে ডিবি পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একদল ডিবি পুলিশের সদস্যরা সোমবার গভীর রাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামে সেলিম প্যাদার বাড়ীতে অভিযান পরিচালনা করে।

এসময় সেলিম প্যাদা ও তার স্ত্রী কহিনুর বেগমকে ৪ হাজার ৭শ’ পিচ ইয়াবাসহ আটক করে। আটক ইয়াবার অবৈধ বাজার মূল্য ১৪ লক্ষ ১০ হাজার টাকা। আটক স্বামী স্ত্রী দু’জনকে মঙ্গলবার সকালে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ইয়াবাসহ আটক সেলিম প্যাদা ও তার স্ত্রী কহিনুর বেগমের বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ন আইনে মামলা করা হয়েছে। মামলার পরম ঙ্গলবার সকালে আসামী দ্বয়কে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Ads