সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার টানানো এবং তালা, অধ্যক্ষ কে অবরুদ্ধ করল ছাত্রদল

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার টানানো এবং তালা, অধ্যক্ষ কে অবরুদ্ধ করল ছাত্রদল

সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তালা দেয়া ও ব্যানার টানানোর ঘটনায় কলেজ অধ্যক্ষ মহিদুল হাসানকে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রদল কলেজ কমিটি। সোমবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানা গেছে।

পেরে তাৎক্ষনিক ভাবে সিরাজগঞ্জ সরকারি কলেজের ক্যাম্পাসে যান সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ জেলা বিএনপির জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদু হাসান রঞ্জন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সময় সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল কলেজ ক্যাম্পাস সহ পাশের এলাকায় মিছিল করে এবং কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়।এ সময় তারা কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ছাত্রদল কলেজ কমিটির অভিযোগ কলেজ অধ্যক্ষ গোপন আতাতে ছাত্রলীগ এমন কর্মকাণ্ড করতে সাহস হয়েছে।

অপরদিকে কলেজ অধ্যক্ষ প্রফেসর মহিদুল হাসান জানান পরীক্ষা চলাকালীন সময়ে কলেজের গেইট বন্ধ থাকার সুযোগে কে বা কারা কলেজ গেটে ব্যানার টানিয়েছে এবং তালা দিয়ে চলে গিয়েছে তবে তিনি সিসি ক্যামেরায় ফুটে দেখে বিষয়টি পর্যালোচনা করছেন।

উল্লেখ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েক নেতাকর্মী সোমবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে তালা দেয় এবং ব্যানার টানায়। এ নিয়ে কলেজ ক্যাম্পাস এলাকা ও আশপাশে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে #

Ads