খুলনা নগরীর আড়ংঘাটা এলাকায় বেতনা এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
খুলনা নগরীর আড়ংঘাটা এলাকায় বেতনা এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় মিঠুন সরকার (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার ১৫ নভেম্বর দুপুর ১২টার দিকে আড়ংঘাটা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মিঠুন সরকার আড়ংঘাটা রেললাইনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথা ও পেটে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, “আমরা দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Ads