কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রবিবার ১৫ নভেম্বর ২০২৬ ইং জেলা প্রশাসন, কুষ্টিয়ার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়নজনিত প্রতিবন্ধকতা এবং সেসব সমস্যা নিরসনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসারগণ তাঁদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরসমূহের মতামত গ্রহণ করেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সরকারি ভবনে রুফটপ সোলার প্রকল্প বাস্তবায়ন এবং জেলার বিভিন্ন পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

Ads