কৃষি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: প্রতিমন্ত্রী পুতুল

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
কৃষি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফরজানা শারমিন (পুতুল) বলেছেন, কৃষি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে, যা উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (৪ জুলাই)বিকেলে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রোপা আমন ধানের উন্নত বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, বৃক্ষরোপণ কর্মসূচির চারা ও জৈব সারসহ বিভিন্ন কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড় স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশিদ (পাপ্পু), সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মোল্লা, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালপুরের আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার অসংখ্য কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মোল্লা মো: আরিফুল ইসলাম

Ads