খুলনা জেলা পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ খুলনা জেলায় স্টাডি ট্যুরে আগমন

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
খুলনা জেলা পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ খুলনা জেলায় স্টাডি ট্যুরে আগমন

খুলনা জেলা স্টাডি ট্যুরে আগমন উপলক্ষে আজ মঙ্গলবার ২৪ নভেম্বর পুলিশ সুপারের কার্যালয়, খুলনা সম্মেলন কক্ষে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।

৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের উদ্দেশ্যে খুলনা জেলা ও জেলা পুলিশের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো।

ডিএসবি, ডিবি’র বিভিন্ন কার্যক্রম, থানা, ফাঁড়ি, ক্যাম্পের, বিভিন্ন কার্যক্রম ও পুলিশের ডিজিটাল সেবাসমূহ, জেলা পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনা ও খুলনা জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে ব্রিফ করেন এবং জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় তাঁদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং তিনি শিক্ষানবিশ কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে এই সফর কাজে লাগানোর আহ্বান জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ পুলিশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে উৎসাহিত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন-জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক ও ডিএসবি।

জনাব শেখ আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোঃ বাবুল হোসাইন হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খুলনা।

Ads