খুলনা নগরীতে গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের মৃত্যু

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
খুলনা নগরীতে গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের মৃত্যু

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আব্দুল হালিম (নাম) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার ২৪ নভেম্বর রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি কেসিসির ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

Ads