জ্বা’লাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
জ্বা’লাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ

গোপালগঞ্জসহ দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁয় জেলা জামায়াতের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নওগাঁর মুক্তির মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি বের হয়ে নওগাঁ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় এলাকায় এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ৪৭-নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা নব নির্বাচিত জামায়াত আমীর মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জামায়াতের জেলা নায়েবে আমীর মহি উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম,সহ সেক্রেটারি নাসির উদ্দিন, শহর আমীর অ্যাডভোকেট আবদুর রহিম মিঠনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।

 

Ads