মাগুরায় এমপি মনোয়ার ও বিদ্যালয়ের নবগঠিত ম্যানজিং কমিটির সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
মাগুরায় এমপি মনোয়ার ও বিদ্যালয়ের নবগঠিত ম্যানজিং কমিটির সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মানোয়ার হোসেন খান ও বিদ্যালয়ের নবগঠিত ম্যানজিং কমিটির সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়। রবিবার ১৫ নভেম্বর ২০২৬ ইং বিদ্যালয় প্রাঙ্গণে আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান এমপি, মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবালপুর মাধ্যমিক বিদ্যালয় সভাপতি মোঃ নাজমুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ হাসান খান কিজিল।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সদস্য সাবেক সহ-সভাপতি মেহেরাব আহম্মেদ মাহাবুব, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল মোঃ ইজাজ আহম্মেদ, আবালপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর বিশ্বাস সহ প্রমুখ।

প্রধান বক্তা আবালপুর মাধ্যমিক বিদ্যালয় সভাপতি মোঃ নাজমুল হাসান তার বক্তব্য বলেন, স্কুলের টিফিন ব্যবস্থা করা হবে এবং স্কুলের উন্নয়ন মূলক কাজ করা হবে। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির জন্য ম্যানেজিং কমিটি ও শিক্ষক বৃন্দগণ কাজ করবেন।অনুষ্ঠান শেষে আবালপুর ও কাশিনাথপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষাথীদের মাঝে ক্রেস্ট সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন।

Ads