নন্দীগ্রামে বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস পালিত

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ
নন্দীগ্রামে বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস পালিত

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসব মুখর পরিবেশে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। এরপর পুলিশের একটি চৌকস দল সশস্ত্র অভিবাদনের মধ্যদিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।

এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভা, বাংলাদেশ পুলিশের নন্দীগ্রাম সার্কেল, নন্দীগ্রাম থানা, কুন্দারহাট হাইওয়ে থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা বিএনপি, নন্দীগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুস্পমাল্য অর্পন শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামানায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, বাংলাদেশ পুলিশের নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহামন, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারোওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়েছে। এরপর বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মু্িক্তযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমাণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এরপর দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বহী কর্মকর্তা শারমিন আরা।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন মহান বিজয় দিবস পালন করেছে। বিকেলে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Ads