কমরেড আব্দুল মতিন মূনীর এর ২৪ তম প্রয়াণ দিবস এ ঝিনাইদহে স্মরণসভা

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
কমরেড আব্দুল মতিন মূনীর এর ২৪ তম প্রয়াণ দিবস এ ঝিনাইদহে স্মরণসভা

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও জাতীয় গণফ্রন্ট এর আয়োজনে শনিবার বিকাল ৩ ঘটিকায় ঝিনাইদহ শহরের পায়রাচত্বরে কমরেড আব্দুল মতিন মূনীর এর ২৪ তম প্রয়াণ দিবস এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন শহিদ এনাম পল্লব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কমরেড ইকবাল কবির জাহিদ।

বক্তব্য রাখেন- কমরেড রজত হুদা, কমরেড নাজিমদ্দিন, নজরুল ইসলাম, তসলিম উর রহমান, কাজী নজরুল ইসলাম ফেরোজ, নেহাল উদ্দিন আহমেদ সোহেল, আবু নাসের অনিক, স্বপ্না সুলতানা প্রমুখ।

Ads