মাগুরার স্বামীর জন্য ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন স্ত্রী রওশন আরা

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
মাগুরার স্বামীর জন্য ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন স্ত্রী রওশন আরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে সংসদ সদস্য পদপ্রার্থীরা কেবল প্রচারনা চালাচ্ছে তেমন নেয়। প্রার্থীদের পাশাপাশি তাদের আত্মীয় স্বজন সমর্থক এমনকি স্ত্রীরা ও নেমে পড়েছেন ভোট চাইতে।

মাগুরা ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের স্ত্রী রওশন আরা গত সপ্তাহ ধরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন।

বুধবার সকালে মাগুরা পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে স্বামী মনোয়ার হোসেন খান ও সমর্থকদের সাথে নিযে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, দেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্করের ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।

Ads