সংসদে মানুষের তৈরী করা আইন আর চলতে দেয়া হবে না – নায়েবে আমীর

শরীফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
সংসদে মানুষের তৈরী করা আইন আর চলতে দেয়া হবে না – নায়েবে আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, জাতীয় সংসদে মানুষের তৈরি করা আইন আর চলতে দেওয়া হবে না; ইসলামী আইন কায়েম করতে হবে। বাংলাদেশর ৩টি রাজনৈতিক দল ৫৪ বছর ক্ষমতায় ছিল, আল্লাহর আইন বা কোরআনের আইন দ্বারা একটা আইনও জাতীয় সংসদে পাশ করে নাই। দেশে শান্তি প্রতিষ্ঠায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

বর্তমানে তাদের যে কোন এটা দলকে যদি আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনা হল তালেও কোন ভাল কিছু পাওয়া যাবে না। আমাদের দেশের এটা কথা আছে ‘যেটা লাউ, সেটাই কদু’। বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত এবং ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যাদেরকে পিছনে দেখা হয়েছে, তাদেরকে আর দেখার দরকার নেই। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার সেখানে যাবেন সেখানেই দাঁড়িপাল্লার গণজোয়ার। যে কোন লোককে জিজ্ঞাসা করেন, আপনারা কাকে ভোট দিবেন ? তখন যদি কেউ একরোখা না হয় তা হলে তারা বলবে আমরা দাঁড়িপাল্লা কে, জামায়াত ইসলামকে ভোট দিব।

কেন দাঁড়িপাল্লা বা জামায়াত ইসলামকে ভোট দিবেন, তখন তারা বলে- পিছনে আমরা যাদেরকে দেখেছি তারা শান্তি দেয় নাই, অশান্তি করেছে, চাঁদাবাজী করেছে, লুটতরাজ করেছে, টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এত আকাম-কু-কাম করেছে তাদের আর দেখতে ইচ্ছে হয় না। তা হলে এবার জামায়াত ইসলামকে দেখতে হবে। আল্লাহ তায়ালা আপনাদের সকলের মনের ইচ্ছাকে পূরণ করুন।

জনসভায় ভোলা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল এডাভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, ভোলা-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ভোলা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম, বরিশাল টিম অঞ্চলের এ কে এম ফখরুদ্দিন রাজী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারী মাওলানা হারুন অর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিন ও সেক্রেটারী মাওলানা আতাউর রহমান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জনসভা সফল করতে সকাল থেকেই ভোলা সদর উপজেলা ১৩টি ইউনিয়ন, পৌরসভা এবং অন্যান্য উপজেলা থেকে নেতা-কর্মীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠেত জড়ো হতে থাকেন। এক পর্যায়ে নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো মাঠ লোকে লোকারন্য হয়ে যায়, পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাঠ ও তার আস পাশের এলাকা। সরকারী স্কুলের রাস্তার উপরেও ছিল কর্মী-সমর্থকে ঠাসা।

Ads