শতাধিক কর্মী নিয়ে জাপার ৩ নেতা বিএনপিতে যোগদান

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
শতাধিক কর্মী নিয়ে জাপার ৩ নেতা বিএনপিতে যোগদান

সৈয়দপুরে জাতীয় পার্টির নেতা কাঁঠাল প্রতীকের প্রার্থী মির্জা মো. শওকত আকবর (রওশন মাহানামা) উপজেলা সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন ও কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল দিদার দিপু সহ শতাধিক নেতা কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (৭ফেব্রুয়ারি) রাত সারে ১০ টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে তাদের বরন করা হয়। ওই সময় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিএনপিতে যোগদানকৃত নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে বিএনপির নেতৃত্বেই বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখেই তারা বিএনপিতে যোগদান ও সমর্থন দিচ্ছেন।

তারা বলেন, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার একজন সৎ, শিক্ষানুরাগী ও জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে সৈয়দপুর–কিশোরগঞ্জ অঞ্চলে উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব গফুর সরকার বলেন, বিএনপিতে জাতীয় পার্টির নেতা কর্মী যোগদানই প্রমাণ করে সৈয়দপুর অঞ্চলে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ গণতান্ত্রিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।

এটি আসন্ন নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে বলে মনে করছি এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইন্জিনিয়ার এস এম মামুন আর রশীদ আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে সমর্থনের ঘোষণা দেন।

Ads