নিজ কেন্দ্রে ভোট দিলেন ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী প্রিন্স

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট প্রতিনিধি (ময়মনসিংহ) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
নিজ কেন্দ্রে ভোট দিলেন ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী প্রিন্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এ ময়মনসিংহ -১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি পোলিং বুথে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দিতে এসে ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, আজকের দিনটি দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি আমার ভোটাধিকার প্রয়োগ করে দেশের মালিকানা নবায়ন করেছি মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে। আমি বিশ্বাস করি, হালুয়াঘাট ও ধোবাউড়ার জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ধানের শীষের পক্ষে রায় দেবেন।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব ভোটকেন্দ্রে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোট যেন জনগণের কাছেই থাকে। কোনো ধরনের ভয়ভীতি, অনিয়ম বা কারচুপির স্থান এই নির্বাচনে থাকতে পারে না।

 

Ads