ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৫ আসনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা মোট ২২ শতাংশ আসন পেয়েছেন।

নীলফামারী-১ আসনে বিজয়ী মোঃ আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনে বিজয়ী আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৩ আসনে বিজয়ী ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ আসনে বিজয়ী আব্দুল মুনতাকিম।

রংপুর-১ আসনে বিজয়ী মো. রায়হান সিরাজী, রংপুর-২ আসনে বিজয়ী এ টি এম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনে বিজয়ী মো. মাহবুবুর রহমান (বেলাল), রংপুর-৫ আসনে বিজয়ী মো. গোলাম রব্বানী, রংপুর-৬ আসনে বিজয়ী মো. নুরুল আমীন।

কুড়িগ্রাম-১ আসনে বিজয়ী মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ আসনে বিজয়ী মো. মাহবুবুল আলম, কুড়িগ্রাম-৪ আসনে বিজয়ী মো. মোস্তাফিজুর রহমান।

গাইবান্ধা-১ আসনে বিজয়ী মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনে বিজয়ী মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনে বিজয়ী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনে বিজয়ী মো. আব্দুল ওয়ারেছ।

জয়পুরহাট-১ আসনে বিজয়ী মো. ফজলুর রহমান সাঈদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিজয়ী মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী মু. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিজয়ী মো. নূরুল ইসলাম।

নওগাঁ-২ আসনে বিজয়ী মো. এনামুল হক, রাজশাহী-১ আসনে বিজয়ী মো. মুজিবুর রহমান, রাজশাহী-৪ আসনে বিজয়ী মো. আব্দুল বারী সরদার, সিরাজগঞ্জ-৪ আসনে বিজয়ী মো. রফিকুল ইসলাম খান।

পাবনা-১ আসনে বিজয়ী মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা-৩ আসনে বিজয়ী মুহাম্মাদ আলী আছগার, পাবনা-৪ আসনে বিজয়ী মো. আবু তালেব মন্ডল।

মেহেরপুর-১ আসনে বিজয়ী মো. তাজউদ্দীন খান, মেহেরপুর-২ আসনে বিজয়ী মো. নাজমুল হুদা, কুষ্টিয়া-২ আসনে বিজয়ী মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী মো. আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনে বিজয়ী মো. আফজাল হোসেন।

চুয়াডাঙ্গা-১ আসনে বিজয়ী মো. মাসুদ পারভেজ বিজয়ী, চুয়াডাঙ্গা-২ আসনে বিজয়ী মো. রুহুল আমিন, ঝিনাইদহ-২ আসনে বিজয়ী আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে বিজয়ী মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনে বিজয়ী মো. আবু তালিব।

যশোর-১ আসনে বিজয়ী মুহাম্মাদ আজীজুর রহমান, যশোর-২ আসনে বিজয়ী মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ, যশোর-৪ আসনে বিজয়ী মো. গোলাম রছুল, যশোর-৫ আসনে বিজয়ী গাজী এনামুল হক, যশোর-৬ আসনে বিজয়ী মো. মোক্তার আলী।

নড়াইল-২ আসনে বিজয়ী মো. আতাউর রহমান, বাগেরহাট-১ আসনে বিজয়ী মো. মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের বিজয়ী শেখ মনজুরুল হক (রাহাদ), বাগেরহাট-৪ আসনের বিজয়ী মো. আব্দুল আলীম।

খুলনা-২ আসনে বিজয়ী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৬ আসনে বিজয়ী মো. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা-১ আসনে বিজয়ী মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনে বিজয়ী মুহাম্মাদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে বিজয়ী হাফেজ মুহা. রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনে বিজয়ী জি. এম. নজরুল ইসলাম।

পটুয়াখালী-২ আসনে বিজয়ী মো. শফিকুল ইসলাম, পিরোজপুর-১ আসনে বিজয়ী মাসুদ সাঈদী, শেরপুর-১ আসনে বিজয়ী মো. রাশেদুল ইসলাম রাশেদ, ময়মনসিংহ-৬ আসনে বিজয়ী মো. কামরুল হাসান, নেত্রকোণা-৫ আসনে বিজয়ী মাছুম মোস্তফা।

ঢাকা-৪ আসনে বিজয়ী সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-১৪ আসনে বিজয়ী মীর আহমাদ বিনকাসেম, ঢাকা-১৫ আসনে বিজয়ী মো. শফিকুর রহমান।

গাজীপুর-৪ আসনে বিজয়ী সালাহ উদ্দিন, ফরিদপুর-১ আসনে বিজয়ী মো. ইলিয়াস মোল্লা, কুমিল্লা-১১ আসনে বিজয়ী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

চট্টগ্রাম-১৫ আসনে বিজয়ী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনে বিজয়ী মোহাম্মদ জহিরুল ইসলাম।

Ads