মাগুরায় সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্রের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
মাগুরায় সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্রের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম.বি. বাকের।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ক্রীড়া ও যুব বিভাগের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম, মহাম্মদপুর উপজেলা আমির মাওলানা নূর আহম্মদ আলী, নহাটা ৮ নং ওয়ার্ড আমিরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

উক্ত ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে নহাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ড খলিশাখালী, জামায়াতে ইসলামী।

Ads