কুষ্টিয়ার সার্বিক আইন-শৃঙ্খলা সভায় আমির হামজা এমপি

মোঃ হাবিবুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
কুষ্টিয়ার সার্বিক আইন-শৃঙ্খলা সভায় আমির হামজা এমপি

অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. রবিবার সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে জেলার রাজনৈতিক, ব্যবসায়িক, পরিবহন নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীগণের সাথে পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয়ের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (কুষ্টিয়া -০৩) মুফতি আমির হামজা এমপি এবং উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রনে সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া এবং ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়াসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Ads