মাগুরায় আর চাঁদাবাজী ও কোন মাদকের কারবার থাকবেনা মনোয়ার হোসেন খান এমপি

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
মাগুরায় আর চাঁদাবাজী ও কোন মাদকের কারবার থাকবেনা মনোয়ার হোসেন খান এমপি

মাগুরায় আর চাঁদাবাজি চলবেনা, চলবেনা মাদকের কারবার মাগুরা-১ আসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে মাগুরা ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এ কথা বলেন।

রবিবার ২২ ফেব্রুয়ারি ২৬বিকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্যকালে তিনি মাগুরা-১ আসনকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা আশা করেন।

এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখছেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ অমিত মিত্র, সাংবাদিক শরিফ তেহরান টুটুল, রূপক আইচ, এস আলম তুহিন, ফয়সাল পারভেজসহ অন্যরা।

বক্তারা মাগুরার শিক্ষা, চিকিৎসা, মাদক, যানজটসহ স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এ সকল সমস্যার সমাধানে জেলার সর্বস্তরের মানুষ ও সাংবাদিকদের সাথে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। এর সঙ্গে এ আসনের মানুষের অভিযোগ ও সমস্যা জানতে জেলার গুরুত্বপূর্ণ অফিস ও প্রেসক্লাবে একাধিক অভিযোগ বাক্স স্থাপনের ঘোষণা দেন।

এ সময় তার সাথে ছিলেন জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খানসহ অন্যান্যরা। এর আগে তিনি প্রেসক্লাবে এসে পৌছালে তাকে ফুল দিয়ে অভথ্যনা জানান মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহজ সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন।

Ads