জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে – মোশারফ হোসেন এমপি

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে – মোশারফ হোসেন এমপি

বগুড়ার নন্দীগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষ ভদ্রাবর্তীতে এ সভা অনুষ্টিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসেন নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। এ সময় তিনি বলেন, জনগণ যেন কোনোভাবেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। উন্নয়ন, সেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, কৃত্রিম সংকট তৈরি করে সার, বীজ ও কীটনাশকের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নন্দীগ্রামকে মাদকমুক্ত করতে হবে এবং মাদককারবারী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

সভা শুরুর আগে ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ককর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Ads