প্রয়াত মোতাওয়াল্লী সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
প্রয়াত মোতাওয়াল্লী সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির মালশিরা গ্রামের প্রয়াত মোতাওয়াল্লী আব্দুস সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী ৬ রমজান মঙ্গলবার মালশিরা গ্রামের নিজ বাস ভবন সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় দোয়া ও ইফতার মাহফিল।

ফকির মোহাম্মাদ ওয়াকফ এস্টেট এর মোতাওয়াল্লী প্রয়াত সাত্তার সরকারের পুত্র সানাউল্লাহ ইসলামের সার্বিক তত্বাবধানে ইফতার মাহফিলে অতিথি হিসেবে ছিলেন, ভারশো ইউনিয়ন ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সুমন, কামারগাঁ ইউনিয়ন ইউপির প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামাণিক, সুতিহাট মান্দার রোজাতুচ্ছুন্না মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুক, হাতিনান্দা মাদ্রাসায় প্রিন্সিপাল মাওলানা মোস্তাফিজুর রহমান, মালশিরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, তানোর পৌর বিএনপি নেতা ওবাইদুর মোল্লা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা প্রমুখ। ফকির মোহাম্মাদ সরকার এস্টেট ওয়াকফ এর প্রয়াত মোতাওয়াল্লী সাত্তারসহ তার পিতা এবং দাদার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন মুফতি ইউসুফ সাইদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌবাড়িয়া হাট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জালাল উদ্দীন। এসময় পুলিশ প্রশাসন, গণমাধ্যম কর্মী সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে গ্রামের নারী পুরুষরা ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

Ads