বিরামপুরে অবৈধভাবে জমি দখল: ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
বিরামপুরে অবৈধভাবে জমি দখল: ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি

দখলীয় সম্পত্তি অবৈধভাবে জবরদখল ও ফসল নষ্টের পাঁয়তারা এবং প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ ও থানায় জিডি করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সুত্রে জানা যায়, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের কল্যাণপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মজনু হোসেনের স্ত্রী জাহানারা বিবি কবলা দলিল মুলে করমপুর মৌজার ৩নং এসএ খতিয়ান ২১৬নং দাগে ৪০শতক জমির মালিক মুলে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন।

গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে একই গ্রামের সেকেন্দার আলী, তাঁর ছেলে মাহমুদ হোসেন মন্ডল, রাসেলসহ ২০/২৫ জন মিলে বে-আইনীভাবে তাঁর জমি দখল উদ্দেশ্য জমি চাষাবাদ করতে আসলে এতে বাধা দিলে তারা পালিয়ে যায় এবং ২০ ফেব্রুয়ারি মজনু হোসেন ঐ জমিতে ইরি ধান রোপন করেন।

গভীর নলকূপের ম্যানেজার বিবাদির ছেলে মাহমুদ হোসেন জমিতে সেচ দিবেন না, ফসল নষ্ট এবং মজনু হোসেনের পরিবারের লোকজন কে রাস্তাঘাটে একা পেলে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এমতাবস্থায় জমির মালিক পরিবার পরিজন নিয়ে প্রাণভয়ে ও আতংকে দিন কাটাচ্ছেন। নিরুপায় হয়ে প্রাণ রক্ষার্থে এবিষয়ে বিরামপুর থানায় জিডি করেন। জিডি নং-১১৫১ তারিখ ২৩/০২/২৬ ইং।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার নীলা বলেন, যেহেতু এইটা কৃষি অফিসারের বিষয় আমি ওনাকে বলেছি উনি তদন্ত করে ব্যবস্থা নিবেন।

Ads