মাগুরায় জাতীয় মহাসড়ক মেরামত কাজের উদ্বোধন করেন মনোয়ার হোসেন খান এমপি

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
মাগুরায় জাতীয় মহাসড়ক মেরামত কাজের উদ্বোধন করেন মনোয়ার হোসেন খান এমপি

মাগুরার ওয়াপদা হতে আলমখালী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের মাগুরা-ঝিনাইদহ বিশ্বরোডে মেরামত কাজের শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

২৮ ফেরুয়ারী দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ মেরামত কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন যাবত সড়কটি প্রায় যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে দুর্ভোগের কারন হয়ে দাড়িয়েছিল।

এসময় উপস্থিত ছিলেন, মাগুরা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ।

 

Ads