উলিপুরে সাংবাদিকদের সম্মানে সাংসদ সালেহীর ইফতার

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
উলিপুরে সাংবাদিকদের সম্মানে সাংসদ সালেহীর ইফতার

কুড়িগ্রামের উলিপুরে জামায়াতের নির্বাচিত কুড়িগ্রাম-৩, উলিপুর আসনের এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। সোমবার ইমপাওয়ারমেন্ট হাব অফিসে নির্বাচন পূর্বদিন মিট দ্যা প্রেস এর পর দ্বিতীয় দফায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উন্নয়নের উলিপুর গড়তে মতামত গ্রহণ করেন তিনি।

এমপি ১০০ দিনের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে উলিপুরের উন্নয়নে কাজ শুরু করার কথা ব্যক্ত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ইতিমধ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

পরিচ্ছন্ন উলিপুর গড়তে রাষ্ট্রের চতুর্র্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। এমপি ব্যারিস্টার সালেহী ঠিক ১০০ দিন পর কাজের অগ্রগতি, সফলতা ও বিফলতা নিয়ে আবারো গণ মাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ সেনগুপ্ত, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী ও আব্দুল মান্নানসহ স্থানীয় সাংবাদিকদের উলিপুরের উন্নয়নে মতামত গ্রহণ করেন এমপি। এ সময় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটনসহ জামায়াতের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Ads