জনগনের প্রত্যাশা একযোগে কাজ করতে হবে – মনোয়ার হোসেন খান এমপি

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
জনগনের প্রত্যাশা একযোগে কাজ করতে হবে – মনোয়ার হোসেন খান এমপি

মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন জনগনের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করতে হবে। মাগুরা সদর উপজেলা পরিষদের সকল দপ্তরের দপ্তর প্রধানদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সভায় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উপস্থিত দপ্তরপ্রধানরা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।

সংসদ সদস্য সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাগুরার সামগ্রিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান।

Ads