ধোপাডাঙ্গার উদ্যোগে আজান প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ, প্রতিনিধি (গাইবান্ধা) ঃ
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
ধোপাডাঙ্গার উদ্যোগে আজান প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী

সামাজিক সংগঠন হৃদয়ে ধোপাডাঙ্গার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে৷ গতমঙ্গলবার বাদ আসর ধোপাডাঙ্গা আইডিয়াল স্কুল ও নুরানি হাফেজিয়া মাদ্রাসায় আজান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক শোয়াইব বিন শাহজাহান (সাগর) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ২৯ গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান এমপি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামিউল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা সরকার হাশেমুজ্জামান, প্রধান উপদেষ্টা হৃদয়ে ধোপাডাঙ্গা মোঃ আলতাফ হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য গাইবান্ধা মোঃ বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আমিনুল ইসলাম সাজু, সুপার চাপাদহ এতিমখানা দাখিল মাদ্রাসা মোঃ সাহাব উদ্দীন, প্রভাষক আর এ গনী স্কুল এন্ড কলেজ মোঃ আশরাফুল ইসলাম প্রভাষক ইমামগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা আব্দুর রব আজাদ, শিক্ষক বাগবাড়ী মডেল স্কুল।

প্রতিযোগিতায় ১ম স্হান অধিকার করেন, ধোপাডাঙ্গা ফকিরপাড়া দারুল ইহসান ক্বওমি মাদ্রাসার শিক্ষার্থী মোঃনাঈম হাসান নিরব, ২য় স্হান অধিকার করেন, মুহাঃশাওন ইসলাম শান্ত,ধোঃ আইডিয়াল স্কুলওনুরানী হাফিজিয়া মাদ্রাসা, ৩য় স্হান অধিকার করেন হাফেজ মোঃ ফজলে রাব্বি, দক্ষিণ রাজিবপুর ক্বিরাতুল কুরআন ক্বওমি হাফেজিয়া ইতিমখানা।

বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ওসনদ দেয়া হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতারন করেন।

Ads