উলিপুরে সাম্প্রদায়িক ঐক্য উন্নয়নে মতবিনিময়

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
উলিপুরে সাম্প্রদায়িক ঐক্য উন্নয়নে মতবিনিময়

কুড়িগ্রামের উলিপুরে সাম্প্রদায়িক ঐক্য, শান্তি, সম্প্রীতি উন্নয়নেবিভিন্ন সম্প্রদায়ের লোকজনকে নিয়েমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। উলিপুরের উন্নয়নে উন্মুক্ত আলোচনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করে।

উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইংয়ের আহ্বায়ক কল্লোল মজুমদার টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দিলীপ কুমার পোদ্দার, সুবোধ মজুমদার, চন্দন মজুমদার,রামকৃষ্ণ চক্রবর্তী, রবীন্দ্রনাথ চক্রবর্তী, বিপ্লব মজুমদার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ব্যারিস্টার সালেহী বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে উলিপুরের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Ads