তানোর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
তানোর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর তানোর প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে তানোর থানা মোড়স্থ আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় দোয়া ও ইফতার মাহফিল। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে

উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক তৌহিদুর রহমান রেজা, ডিএসবির এসআই মাসুদ রানা ও দেলোয়ার হোসেন, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সিনিয়র দলিল লেখক আলহাজ্ব খাইরুল ইসলাম, ক্যাশিয়ার সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক, তানোর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আরশাদ আলী, তানোর পৌর সভার সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবু, ও আব্দুল মান্নান, বিএনপি নেতা একদিল, তানোর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক সুলতান আহম্মেদ, তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন।

তানোর থানা মোড় বনিক সমিতির সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আজগর আলী, তানোর পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান, তানোর পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুর রহমান, পৌর সভার ৫ ওয়ার্ড জামায়াতের সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক মাহাবুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক সভাপতি শাহিন সরকার রন্জু, বাধাইড় ইউপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন, তানোর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রন্জু, সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, ইমরান হোসাইন, আসাদুজ্জামান মিঠু, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর মডেল প্রেস ক্লাবের সহসভাপতি আলিফ হোসেন, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সহসভাপতি মনিরুজ্জামান মনি, মোমিনুল ইসলাম মুন, ওবাইদুর রহমান সুজন, জুয়েল মাহাবুব, ফারুক হোসেন, রাজু, মাহাবুর রহমান, হামিদুর রহমান চৌধুরী, শাওন প্রমুখ।

এসময বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মুসলিম উম্মাহ ও দেশ এবং জাতীর কল্যান কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলাহিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুকসেদ আলী।

Ads