সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ প্রতি বৎসরের ন্যায় এবারও মাহে রমজানুল মোবারক উপলক্ষে ১২০ জন অস্বচ্ছল মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। শনিবার সকাল সাড়ে ৭ টায় শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ও আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের কৃতি সন্তানের আর্থিক সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ- কমিশনার মোঃ মাছুম বিল্লাহ মাহী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ -সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২০ শত অসহায় দুস্থ পরিবারের মানুষের হাতে ঈদ সামগ্রী হাতে তুলেদেন সেবা মুক্ত স্কাউট গ্রপের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসিডেন্ট রোভার স্কাউট এম এম কামরুল হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা মুক্ত রোভার গ্রুপের আর. এস. এল ও সহকারী অধ্যাপক মো. আসলাম হোসেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সাবেক স্কাউট লিডার মোঃ মোস্তাফিজুর রহমান, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র ইউনিট লিডার মোঃ আমিনুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের সম্পাদক মো, হোসেন আলী ( ছোট্ট), সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও আবু হানিফ, সহ স্কাউট সদস্য ও রোভার এবং গার্লস ইন রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেবা মুক্ত স্কাউট গ্রপটি বিভিন্ন সময় অসহায়দের মাঝে খাবার সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মেধাবী ছাএ – ছাএীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ এবং গরীব অসহায়দের মাঝে বিনামূল্য চক্ষু ক্যাম্প, ছানী অপারেশন ও বিনামূল্য চশমা বিতরণ করে থাকে।

এবং শহর রাস্তা সৌন্দর্য করনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি। এর আগে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ প্রতি বৎসরের ন্যায় এবারও বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ads