মোহনা টেলিভিশনে ঈদের দিন থেকে সাতদিন দিনব্যাপী অনুষ্ঠান

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
মোহনা টেলিভিশনে ঈদের দিন থেকে সাতদিন দিনব্যাপী অনুষ্ঠান

বদিউল আলম খোকন পরিচালিত এবং শাকিব খান অভিনীত উল্লেখযোগ্য বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে, যা ঢালিউডের ইতিহাসে অত্যন্ত সফল। তাদের এই জুটি দীর্ঘ সময় ধরে দর্শকদের অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে।

মোহনা টেলিভিশনে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে ঈদের দিন থেকে সাতদিন পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানের বিস্তারিত ৭ দিনের সূচিতে রয়েছে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি।

এর মধ্য থেকে বাংলাদেশ চলচ্চিত্রের মেগাস্টারদের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি প্রদর্শিত হবে। যে ছায়াছবি গুলো থাকছে তার মধ্যে উল্যেখিত বদিউল আলম খোকন পরিচালিত সাকিব খান অভিনীত ”ভালবেশে মরতে পারি” পি এ কাজল পরিচালিত সাকিব খান অভিনীত ”স্বামী স্ত্রীর ওয়াদা” সহ অন্যান্য নায়ক নায়িকাদের ”রক্ত”, ”আশিকী”, ”প্রেমী ও প্রেমী”, “হানিমুন” ”দহন” ইত্যাদি।

Ads