সুন্দরগঞ্জে বেতন-বোনাস না পাওয়ায় চৌকিদাররা ঈদ আনন্দ থেকে বঞ্চিত

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ প্রতিনিধি(গাইবান্ধা)ঃ
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে বেতন-বোনাস না পাওয়ায় চৌকিদাররা ঈদ আনন্দ থেকে বঞ্চিত

দুইমাসের বেতন-ঈদ বোনাস শ্রান্তি বিনোদন সহ বিগত ৩মাসের যাতায়াত ভাতা, না পাওয়ায় ১শ৫০ জন গ্রামপুলিশের পরিবার পবিত্র ঈদুল ফিতরের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন।

উল্লেখ্য যে গত জানুয়ারি -ফেব্রুয়ারীর মাসিক বেতন-ভাতা, ঈদুল ফিতরের বোনাস সহ বিগত ৩ মাসের যাতায়াতের জন্য ভাতা বকেয়া থাকায় গ্রাম পুলিশরা অত্যান্ত মানবেতর জীবন-যাপন করছেন।

উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তার উদাসিনতার কারণে তাদের বিল-বোনাসের ফাইল যথাযত কতৃপক্ষের নিকট উপস্থাপন না করার কারনে তারা বেতন-বোনাস-শ্রান্তি-বিনোদন,ওবিগত ৩ মাসের যাতায়াতের ভাতা পাচ্ছেন না।

এদিকে আজ উপজেলার ১৫ইউনিয়নও ১পৌরসভায় নিয়োজিত চলতি কর্মরত ১৩৯জনও মৃত১১ চৌকিদারের ওয়ারিশগনকে থানা চত্বরে দাঁড়িয়ে হতাশাব্যক্ত করতে দেখা গেছে,এমনকি অনেকে,অশ্রুসিক্ত কন্ঠেও বিলাপ করছিলেন।

তাদের দাবী অফিস -ব্যাংকের কর্মকর্তারা ঈদের বিল-বোনাস নিয়ে আনন্দে ছুটি কাটাচ্ছেন, আর আমরা পরিবার নিয়ে মহাকষ্টে দিনাতিপাত করছি।তাই বিশেষ ব্যবস্হায় আমাদের(গ্রাম পুলিশদের) বেতন-বোনাসসহ সকল বকেয়া প্রদানের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

Ads