এখন ঈদ মানেই এক্সসাইটমেন্ট আর টেনশন: সাবিলা নূর

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
এখন ঈদ মানেই এক্সসাইটমেন্ট আর টেনশন: সাবিলা নূর

সাবিলা নূর। ছবি: ওয়ালিউল বিশ্বাস

ঈদ মানেই শুধু উৎসব নয়, শুটিং সেটেও থাকে ভিন্ন এক আনন্দের আবহ। বিশেষ করে ছোটপর্দার শিল্পীদের জন্য ঈদের আগের দিনগুলো কাটে ব্যস্ততায়, আর সেই ব্যস্ততার মধ্যেই তৈরি হয় এক ধরনের পরিবারসুলভ বন্ধন। অভিনেত্রী সাবিলা নূরের গত ঈদে এসছিল ‘তাণ্ডব’, এবার ‘বনলতা এক্সপ্রেস’।

এই অভিনেত্রী পুরনো আর বর্তমান সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে আছে চাঁদরাতের উচ্ছ্বাস থেকে শুরু করে এখনকার সিনেমা-কেন্দ্রিক ব্যস্ততা—সবকিছু।`আগের ঈদগুলো বলতে আমি যখন মানে… ছোটপর্দায় তো নিয়মিত কাজ করতাম, তখন ঈদের আগের দিন পর্যন্ত আমাদের শুটিং থাকতো অনেক সময়।

এবং তখন আসলে পুরো সেটের সবার সাথেই আমরা চাঁদরাতটা সেলিব্রেট করতাম। এবং ঈদের দিনটা আসলে খুবই আরামে কাটতো পরিবারের সাথে, ফ্রেন্ডদের সাথে।না, আরাম বলতে এখন তো ঈদের দিন থেকেই আসলে একটা টেনশন বলি, এক্সাইটমেন্ট বলি বা হলে গিয়ে অডিয়েন্সের সাথে সিনেমা উপভোগ করার যে ব্যাপারটা সেটা থাকে। ব্যস্ততা থাকে।

বনলতা এক্সপ্রেসে একসঙ্গে রাজ ও সাবিলা। ছবি: ওয়ালিউল বিশ্বাস

তো আগে ছিল ঈদের আগে প্রচুর ব্যস্ততা, এখন ঈদের আগে মানে একদম ঠিক আগে আগে ব্যস্ততাটা হয়তো একটু কম থাকে।নিজেকে একটু টাইম দিতে পারি, পরিবারকে টাইম দিতে পারি, একটু শপিং করতে পারি।

আর ঈদের দিন থেকে শুরু হয় হচ্ছে একটা মানে… যেই সিনেমাটা আমরা সবাই এত কষ্ট করে করলাম সেটার মানে অডিয়েন্সের রিসেপশনের জার্নিটা শুরু হয় আরকি।

Ads