ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপিত

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শহরের পৌর স্মৃতিসৌধ পার্কে শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সকাল থেকেই ২৬ মার্চ উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে জড়ো হতে থাকে মানুষ।

এ উপলক্ষ্যে দিনব্যাপী আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, প্রার্থনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন মধ্য দিয়ে দিনটি পালন করে।

 

 

Ads