মাগুরা জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ

সাইদুর রহমান, বিশেষ প্রতিসিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
মাগুরা জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ

মাগুরা জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে বুধবার সন্ধ্যায় মাগুরায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও বিশেষ সম্মান জানানো হয়।

দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবাগত পুলিশ সুপারকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর তিনি জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

দায়িত্বভার গ্রহণের পর এক সংক্ষিপ্ত সভায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পুলিশের সকল সদস্যকে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং জনসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে দ্বায়িত্ব ছিলেন।

Ads