সিরাজগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ‍বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ এর পুর্বে জাতীয় পতাকা উত্তোলন ও আকাশের শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও ফেস্টুন উড়িয়ে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু সহ বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, পুনাক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

এর আগে শহরের বাজার ষ্টেশন এলাকায় শহীদ বেদীতে জেলা প্রশাসক ও কালেক্টরেট চত্বরে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু পুস্পার্পনের মধ্যে দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানান।

Ads