সিরাজগঞ্জে বিভিন্ন পেট্রোল পাম্পে জেলা প্রশাসকের পরিদর্শন

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিভিন্ন পেট্রোল পাম্পে জেলা প্রশাসকের পরিদর্শন

সিরাজগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্প পরির্দশন করেছেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। আজ শনিবার দুপুরে শহরের পার্ক ফিলিং স্টেশন পরির্দশন করেন। এসময় তিনি বলেন,সিরাজগঞ্জে তেলের কোন সংকট নেই।

ডিপোতে পর্যাপ্ত পেট্রোল, অকটেন ও ডিজেল রয়েছে। অনেকে গুজব সৃষ্টি করে বেশী বেশি করে পেট্রোল, অকটেন সংগ্রহ করে তারা বিভিন্ন জায়গায় অসাধু উপায়ে এ গুলো মজুদ করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, ইতিমধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অভিযান চালাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে অবৈধ ভাবে মজুদ করা অকটেন, পেট্রোল উদ্ধার করা হচ্ছে। প্রতিদিন পেট্রোল পাম্প পরির্দশন করা হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পেট্রোল পাম্পে একজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে।

Ads