তানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
তানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় তানোর উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।

সভায় তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ। সভায় অতিথি হিসেবে ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব শেখ, জেলা জামায়াত নেতা ড ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী নুর নাহার, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, কলমা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান ,কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, চাঁন্দুড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মেজর।

প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমূখ । এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Ads