নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, যানজট নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, যানজট নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি রোধ ও জনদুর্ভোগ কমাতে উপজেলার প্রধান সড়ককে যানজটমুক্ত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, সড়কের দুই পাশে অনিয়ন্ত্রিত দোকানপাটের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এবং সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উক্ত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রানী দাস, সিনিয়র মৎস কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, পল্লী বিদ্যুতের ডিজিএম কায়সার রেজা।

এছাড়াও বক্তব্য রাখেন, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনে সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান ও মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন প্রমুখ।

গৃহীত সিদ্ধান্ত গুলো দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

Ads