বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের নির্বাচন সম্পন্ন

সাইদুর রহমান, বিশেষ প্রতিসিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট মাগুরা ইউনিটের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৩১ মার্চ দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হন এড, আহমেদ হোসেন, গোপন বালটে সাধাধারণ সম্পাদক নির্বাচিত হন মাসুদ হাসান খান কিজিল, এ ছাড়া ৫ জন সদস্য নির্বাচিত হন তারা হলেন, সোহেল রেজা, এড,ফারহানা পারভীন বিউটি,আলী তারেক, ডাঃ মাসুদুর হক, ও শিকদার মঞ্জুর আলম।

নির্বাচন পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক ইলিয়সুর রহমান। মাগুরা নোমান ময়দান অডিটরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ কমিটির পদাধিকার বলে সভাপতি।

Ads